| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে এগিয়ে রাখছেন রাফায়েল নাদাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১০:৪৮:৫৪
মেসিকে এগিয়ে রাখছেন রাফায়েল নাদাল

এই বছরের লরিয়াস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নের তালিকায় রয়েছেন সেরা দুই ক্রীড়া তারকা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও টেনিস তারকা রাফায়েল নাদাল বছরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন। সেরা হওয়ার দৌড়ে দুই প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও, 22 বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী মেসির প্রশংসা করতে দ্বিধা করেননি।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে রাফায়েল নাদালের সম্পর্কের কথা সবাই জানেন। এদিকে রিয়ালের তিক্ত প্রতিপক্ষ বার্সেলোনার হাত ধরে তারকা বনে গেছেন লিওনেল মেসি। এ ব্যাপারে লিওকে নাদালের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করলেও, এই দুই ক্রীড়া তারকার মধ্যে শ্রদ্ধা যে কাউকে অবাক করবে।

বিশ্বকাপ জয়ের মিশনের মধ্য দিয়েই মেসি পৌঁছেছেন অনন্য উচ্চতায়। দুর্দান্ত পারফরম্যান্সে জিতে নিয়েছেন গোল্ডেন বলও। তবে, গেলো বছরের হিসেবে নাদালের অর্জনও কম নয়। ফ্রেঞ্চ ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রাফা। এর আগে লরিয়াস অ্যাওয়ার্ড জয়ের বিচারেও এগিয়ে থাকবেন নাদাল। দুবার জিতেছেন ক্রীড়াঙ্গণের অস্কারখ্যাত এই অ্যাওয়ার্ড। মেসি জিতেছেন মাত্র একবার। তবুও, তিনি এবারের লরিয়াস অ্যাওয়ার্ডের বড় দাবিদার মানছেন মেসিকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মেসিকে জানিয়েছেন শুভকামনা, করেছেন ভূয়সী প্রশংসাও। ইন্সটাগ্রামে তিনি লেখেন, 'এগিয়ে যাওয়া লিওনেল মেসি। তুমিই লরিয়াস অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের যোগ্য দাবিদার।'

মেসিরও নজরে পড়েছে সেই পোস্টে। মেসি লিখেছেন, 'আপনার মতো গ্রেট অ্যাথলিটের এমন কথা আমাকে ভাষাহীন করে দেয়, ধন্যবাদ রাফায়েল নাদাল। কোর্টে নেমে আপনি যেভাবে লড়াই করেন তাতে সবকিছু জেতাটা আপনারও প্রাপ্য। এখনো আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে আমাদের, তাই না?'

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...