| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের লক্ষ্যের কথা জানালেন বিসিবি বস পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ২৩:০১:৪০
ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের লক্ষ্যের কথা জানালেন বিসিবি বস পাপন

এর আগে দেশ সেরা ওপেনার ও দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে একাধিকবার বলতে দেখা গিয়েছে বিশ্বকাপে স্মরণীয় কিছু করতে চায় টাইগাররা। এবার তামিমের কথা মিল রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

আজ ২২ ফেব্রুয়ারি মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রত্যাশা কথা বলতে গিয়ে বিসিবির সভাপতি বলেন, “আসলে প্রত্যাশা তো অনেক বেশি থাকে। লাভ তো হয় না। এখন পর্যন্ত যে আশা ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি”।

“গত দুই বিশ্বকাপে হয়েছিল টি-টোয়েন্টিতে, যেটাতে কি না আমরা দুর্বল। ওয়ানডেতে যেহেতু তুলনামূলক আমরা ভালো খেলি এবং যেহেতু ভালো খেলে আসছি; আমাদের প্রত্যাশা একটু ভালো। বেশিই থাকার কথা।”

“যেহেতু এটা (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের উপমহাদেশে খেলা হবে এবং ভারতে আহামরি পার্থক্য হবে না। কিছু কিছু পার্থক্য তো থাকতেই পারে। মানে ঢাকা-চট্টগ্রামের মতো। ওভার অল যদি বলেন উপমহাদেশে হচ্ছে, আমাদের দেশের মতোই উইকেট সেহেতু ভালো করার সুযোগ অনেক বেশি”।

“বিশেষত এটা আসলে বলা মুশকিল। আমার ধারণা, আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত আমাদের সেমিফাইনাল খেলা উচিত। তারপরে পরবর্তী স্টেপ।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...