| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিসিবি থেকে বিশাল সুখবর পেল দেশি কোচরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ২০:৪৬:৩৮
বিসিবি থেকে বিশাল সুখবর পেল দেশি কোচরা

যতই দেশি কোচদে উপর নজর পড়ুক না কেন জাতীয় দলের কোচিং প্যানেলে বিদেশিদের উপরেই আস্থা বেশি বোর্ডের। এই নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয় না। তবে এবার সময় এসেছে সেই গন্ডি থেকে বেরিয়ে আসতে। এবার বিদেশিদের বৃত্ত থেকে বের হতে চলেছে বিসিবি।

গত ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে নবনিযুক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী খুঁজছে বোর্ড। এ জন্য বিজ্ঞাপণও দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আবেদন উন্মুক্ত রাখা হয়েছে দেশি কোচদের জন্যও। শুধু তাই নয়, আগ্রহী দেশি কোচরা যাতে আবেদন করে সেই আহ্বান করেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিসিবিতে হাথুরসিংহের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পাপন। এ সময় দেশিদের আবেদনের বিষয়টি বারবার তুলে ধরেছেন। অর্থ্যাৎ বিসিবি চায় দেশি কোচরা আসুক কোচিং প্যানেলে।

বিসিবি সভাপতি বলেন, ‘আজকে আমরা সহকারী কোচের জন্য বিজ্ঞাপণ দিয়েছি। আমি আশা করছি দেশি-বিদেশি যারা আগ্রহী তারা আবেদন করবে। এখানে আরেকবার আমি এই কথাটা জোর দিয়ে বলছি, আমরা যখন এরকম বিজ্ঞাপণ দেই, সাধারণত বিদেশিরা আবেদন করে। আমরা চাচ্ছি দেশি যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আবেদন করে।’

দেশি কোচদের আবেদনের পর যদি তাদের সহকারী হিসেবে জায়গা না দিতে পারে তাহলে অন্যকোনো জায়গায় তাদের দেওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি।

‘আপনাদের মাধ্যমে সবাইকে বলছি দেশি-বিদেশি যারাই এই পজিশনের জন্য আগ্রহী তারা যেন আবেদন করে। এই পজিশনে হলেতো হলোই, যদি না হয় তাহলে চেষ্টা করবো অ্যান্যন্য জায়গায় তাদের অবস্থান করে দিতে। যাতে ভবিষ্যতে তারা আসতে পারে’ -এভাবেই বলেছেন পাপন।

এর আগে সালাউদ্দিন অন্তবর্তীকালীন সহকারী কোচ ছিলেন। একইভাবে নানা সময় খালেদ মাহমুদ সুজনও কোচের দায়িত্ব পালন করেছেন। এবার কি তাহলে পাকাপাকিভাবে কোচিং প্যানেলে দেশি কাউকে পাওয়া যাবে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...