টেস্ট র্যাঙ্কিংয়ে জাদেজা,অশ্বিনের অগ্রগতি, দেখে নিন অবস্থান
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ৭ উইকেট নেন অ্যান্ডারসন। যার ফলে এক ধাপ এগিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মতো আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। ২০১৬ সালে সতীর্থ স্টুয়ার্ট ব্রড ও রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে প্রথমবার শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন।
টেস্ট ইতিহাসে ৪০ বছর বয়সে কোনো বোলারের টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে আসার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে বার্ট আয়রনমঙ্গার ৫০ (১৯৩৩ সাল), ক্ল্যারি গ্রিমেট ৪৪ (১৯৩৬ সাল), টিক ফ্রিম্যান ৪১ (১৯২৯ সাল) এবং সিডনি বার্নস ৪০ ((১৯১৪ সাল)) বছর বয়সে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন।
গ্রিমেটের অর্জনের প্রায় ৮৭ বছর পর আবারও এমন ঘটনা দেখা গেল। অ্যান্ডারসনের পর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিন অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৮৬৪। তৃতীয় স্থানে নেমে গেছেন এতদিন শীর্ষে থাকা কামিন্স। তার রেটিং পয়েন্ট ৮৫৮।
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে এসেছেন টম ব্লান্ডেল (১১তম) এবং ডেভন কনওয়ে (১৭তম)। একই সিরিজে কিউইদের বিপক্ষে দারুণ খেলায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন ওলি পোপ (২৩তম), হ্যারি ব্রুক (৩১তম) এবং বেন ডাকেট (৩৮তম)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে অসাধারণ বোলিং এবং ব্যাটিং করায় টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে নবম স্থানে এসেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ অক্ষর প্যাটেল বল-ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে এসেছেন। এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অক্ষর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
