| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শাহিন আফ্রিদির উপর ক্ষুব্ধ শোয়েব আখতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৬:৪৯:৩৭
শাহিন আফ্রিদির উপর ক্ষুব্ধ শোয়েব আখতার

নভেম্বরে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর কেটে গেছে তিন মাস। কিন্তু এখনও শাহীন আফ্রিদির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শোয়েব আখতার। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। ওই ম্যাচে আফ্রিদি পুরো ৪ ওভার বল করেননি। আহত হন তিনি। কিন্তু আফ্রিদির মতে, চোট থাকা সত্ত্বেও পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলারের বোলিং করা উচিত ছিল।

বিশ্বকাপ ফাইনালে মাত্র ২ ওভার বল করেছিলেন শাহীন। কিন্তু বাকি ২ ওভার বল করতে না পারায় সহজেই জয় পায় ইংল্যান্ড। শাহীনের হাঁটুতে চোট লেগেছে। যার কারণে তিনি কথা বলতে পারেননি। সেই কষ্ট ভুলতে পারেন না আখতার।

শোয়েব বলেন, “হাতে মাত্র ১২ মিনিট। শাহিনের কাছে সুযোগ ছিল দেশের নায়ক হয়ে ওঠার। বল করার সময় প্রতি বার পড়ে গেলেও উঠে দাঁড়াতে হত। আমি হলে তাই করতাম। ইঞ্জেকশন, ব্যথা কমানোর ওষুধ নিয়ে খেলতাম। হাত থেকে বিশ্বকাপ বেরিয়ে যাওয়ার থেকে মরে যাওয়া ভাল।”

শোয়েব আখতার ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। তিনি পাকিস্তানের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১১ সালের বিশ্বকাপে। একাধিক বিশ্বকাপে খেলা আখতার বলেন, “আমার হাঁটু ভেঙে গেলে সেটা সারানো সম্ভব, কিন্তু বিশ্বকাপ জয়ের সুযোগ ফেরানো যায় না। এমন অবস্থায় আমি হলে বল করতাম।” শাহিন আফ্রিদি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি উইকেট নেন। ১১টি নেন তিনি। কিন্তু ফাইনাল ম্যাচটি দেশকে জেতাতে পারেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...