কলকাতা নাইট রাইডার্সের নাইট-শিবির ইডেন গার্ডেনে
মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে পৌঁছাবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন। আরও থাকবেন লিটন দাস, সাকিব-আল-হাসান। তবে শ্রেয়াস আইয়ার ২৩ মার্চের পর যোগ দেবেন। ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শেষ না হলে নাইট ক্যাম্পে যোগ দিতে পারবে না তারা।
কেকেআরের প্রাক-মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংহ, নীতীশ রানা ও সিভি বরুণ। নাইটদের মেন্টর অভিষেক নায়ারের তত্ত্বাবধানে এ দিন থেকেই আইপিএলের শিবির শুরু হয়ে গিয়েছে। যোগ দিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। প্রথম দিনই নেটে বিধ্বংসী মেজাজে ছিলেন বেঙ্কটেশ, রিঙ্কুরা।
কেকেআরের এক কর্তা বলছিলেন, ‘‘ইডেনে প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরু থেকেই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। এত বছর পরে ঘরের মাঠে আবার ফিরতে চলেছে দল। নামতে চলেছে ইডেনের ৬০ হাজার দর্শকের মাঝে। নাইট সমর্থকেরা যাতে হতাশ হয়ে বাড়ি না ফেরেন, সেটা দেখা দলের দায়িত্ব। তবে ইডেনে এ বার নামতে মরিয়া নাইটরা।’’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
