| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাগারসহ মোট ৫ জন ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৫:২০:৪৫
অ্যাগারসহ মোট ৫ জন ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ভারতে এসেছিলেন অ্যাগার। যদিও সিরিজের প্রথম দুই টেস্টে খেলা হয়নি তার। প্রথম টেস্টে, নাগপুরে নাথান লায়নের পাশে অ্যাগারের জায়গায় টড মারফির অভিষেক করিয়েছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টেস্টেও নাথান লায়নের সঙ্গী হন অফস্পিনার মারফি। দিল্লিতে অবশ্য তিন স্পিনার নিয়ে খেলে অস্ট্রেলিয়া। বাঁহাতি অর্থোডক্স ম্যাথু কুহনেমানের অভিষেক হয় এই টেস্টে। তবুও জায়গা হয়নি অ্যাগারের।

লাল বলের ক্রিকেটের চাইতে সাদা বলের ক্রিকেটে বেশি সফল এবং কার্যকরী অ্যাগার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক টনি ডোডেমেইডও মনে করেন এমনটা। আর তাই সীমিত ওভারের ক্রিকেটকে সামনে রেখে প্রস্তুতি নিতে দেশে ফিরে গেছেন তিনি।

ডোডেমেইড বলেন, 'সে (অ্যাগার) আমাদের সঙ্গে এটা নিয়ে খোলামেলা আলোচনা করেছে। সে তার সীমাবদ্ধতা নিয়ে কাজ করছে যেন দলের একজন ভালো বিকল্প হতে পারে। আমরা খুব ভালো করেই জানি, অ্যাস্টনের প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই।'

বোর্ডার-গাভাস্কার সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরে, পহেলা মার্চ। সেই টেস্টের আগে অজি স্কোয়াডে যুক্ত হবেন আরেক স্পিনার মিচেল সোয়েপসন। পিতৃত্বকালীন ছুটি শেষ করে দলে ফিরবেন তিনি।

ইনজুরি কাটিয়ে এই টেস্টে ফিরতে পারেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে এরই মাঝে অস্ট্রেলিয়া ফিরে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। ইনজুরি থাকায় অস্ট্রেলিয়া ফিরেছেন পেসার জস হ্যাজেলউড এবং ওপেনার ডেভিড ওয়ার্নারও। ভারতের বিপক্ষে সিরিজটিতে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...