| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১২:১৬:৫৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের রেকর্ড

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলতি মৌসুমের ১৯তম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রান করে ইংল্যান্ড। জবাবে পাকিস্তান দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মাত্র তিন ব্যাটসম্যান একদিনে এত রান করেছেন। বাকিরা শীঘ্রই ড্রেসিংরুমে ফিরে আসেন। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ন্যাট স্কাইবার ব্রান্ট। তিনি ২০২ স্ট্রাইক রেটে ৪০ বলে অপরাজিত ৮১ রান করেন। এতে ১২টি চার ও ১টি ওভার বাউন্ডারি রয়েছে।

ইংল্যান্ডের ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৩ বলে ৫৯ রান। আর এমি জোনস করেন ৩১ বলে ৪৭ রান। তাতেই সর্বোচ্চ সংগ্রহ পেয়ে যায় দলটি।

ড্যানি ওয়াটকে আউট করে পাকিস্তানি ক্রিকেটার তুবা হাসানের উদযাপন। ছবি : সংগৃহীতএর আগে বিশ্বকাপের এই সংস্করণে সর্বোচ্চ রান ছিল ১৯৫। ২০২০ সালে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের বিনিময়ে ১৯৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

এ দিকে রেকর্ড সংগ্রহের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দিশেহারা অবস্থা হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটারদের। মাত্র ১৫ রান করতেই পড়ে যায় ৩ উইকেট। এরপরে উইকেটে নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিলে নাম লেখান ব্যাটাররা।

শেষ পর্যন্ত মাত্র ৯৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। তাতে ১১৪ রানের বড় জয় পায় ইংল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...