| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের 'ইংরেজি' নিয়ে শোয়েবের খোঁচা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১২:০৬:০২
বাবরের 'ইংরেজি' নিয়ে শোয়েবের খোঁচা

ইংরেজিতে পাকিস্তানি ক্রিকেটারদের দুর্বলতা নতুন কিছু নয়। ইনজামাম-উল-হক থেকে শুরু করে উমর আকমলের প্রজন্ম, অনেকেই এই আন্তর্জাতিক ভাষায় সাবলীল না হওয়া সত্ত্বেও বিশ্ব ক্রিকেটে তাদের ছাপ রেখে গেছেন। তবে বাবরে কিছুটা ঘাটতি দেখছেন শোয়েব।

শোয়েব আখতার বলেন, 'ক্রিকেট খেলা একটা কাজ, আর গণমাধ্যম সামলানো আরেকটা। কথা বলতে না পারলে, টিভি পর্দায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'আমি সরাসরি বলতে চাই, বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত। কিন্তু কেন সে পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠেনি? কারণ সে কথা বলতে পারে না।'

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার বাবর। টেস্ট ও টি-টোয়েন্টিতে আছেন তিনে। টানা দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন পাকিস্তান দলপতি। এসব কারণে বাবরের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে সংশয় নেই শোয়েবের।

যদিও ইংরেজিতে দক্ষতার কারণে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে এখনও বাবরদের চেয়ে শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম ও নিজেকে এগিয়ে রাখছেন শোয়েব।

তার ভাষ্য, 'দলে আর কোনো ক্রিকেটার আছে, যারা ভালো কথা বলতে পারে? কেবল আমি, শাহীদ আফ্রিদি ও ওয়াসিম আকরাম কেন সব বিজ্ঞাপন পাই? কারণ আমরা এটাকে চাকরি হিসেবে নিয়েছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...