চূড়ান্ত হলো চার দল, দেখে নিন সেমিফাইনালের সময় সূচি
রোমাঞ্চকর গ্রুপ পর্ব শেষ হওয়ার পর, বিশ্বের শীর্ষ চারটি দল সেমিফাইনালে লড়াই করবে। দুটি সেমিফাইনালই হবে কেপটাউনের নিউল্যান্ডসে। একই মাঠে ফাইনালে উঠতে লড়বে চারটি দল।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এবং শুক্রবার অন্য সেমিফাইনালে, টানা চারটি জয় নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। রোববার ফাইনাল ম্যাচ।
সেমিফাইনাল এবং ফাইনালের সূচি:
ভারত বনাম অস্ট্রেলিয়া- ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সন্ধ্যে ৬.৩০
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা- ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার), সন্ধ্যে ৬.৩০
২৭ ফেব্রুয়ারি রোববার ফাইনাল ম্যাচ
