| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি: তৌহিদ হৃদয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১১:০৪:৫৭
আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি: তৌহিদ হৃদয়

বিপিএলের সেরা এবং অসাধারণ ক্রিকেটার হিসেবে আবির্ভূত হয়েছেন তৌহিদ হৃদয়। বিপিএলে হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি সহ ১২ ইনিংসে পাঁচ ফিফটি আর ৩৬.৬৩ গড়ে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান। স্ট্রাইক রেট ১৪০.৪১, বাংলাদেশের বাস্তবতায় যা একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে দারুণ কিছু।

পুরস্কার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়। জাতীয় দলের সুযোগ পেয়ে অনেক আনন্দিত এই টাইগার ব্যাটার। তবে অতি আত্মবিশ্বাস নয়, আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন জগতে পা মাটিতেই রাখতে চান তৌহিদ।

একটি অনলাইন মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএলের তারকা তৌহিদ হৃদয় বলেন, “আমি এবার আত্মবিশ্বাসী। আমি বিপিএলে রান করেছি, জাতীয় দলের আশাটা তাই ছিল। কিন্তু ফোকাসটা রাখছি নিজের খেলার উপর। আমি পা মাটিতেই রাখতে চাই।”

জাতীয় দলের একাদশে সুযোগ পেলে যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “দেখুন, আমি যে ধরণের খেলোয়াড় পরিস্থিতি বুঝে খেলতে পছন্দ করি। আমার শক্তির জায়গা হচ্ছে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি। আমার কোচ ও অধিনায়ক পরিকল্পনা বানাবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার প্রস্তুতিটা সেরে রাখব, কীভাবে ইংল্যান্ড বোলারদের সামলাতে পারি”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...