| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতের তাণ্ডবে লিভারপুল ঘরের মাঠেই উড়ে গেল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১০:৪২:০০
মধ্যরাতের তাণ্ডবে লিভারপুল ঘরের মাঠেই উড়ে গেল

লিভারপুলের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তারপর কার্লো আনচেলত্তির তরফ থেকে ঘুরে দাঁড়ায় তারা।

যা শেষ হয়েছে ৫-২ গোলের জয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শেষ আট নিশ্চিত করেছে রেকর্ড ১৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা।

লিগে যা-ই হোক চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট লিভারপুল। ম্যাচের ৪ মিনিটে ডারউইন নুনেজের গোলে লিড নিয়ে যেন তারই প্রমাণ দিয়েছিল অল রেডরা। এরপর চতুর্দশ মিনিটে লিড ২-০ করেন মোহাম্মদ সালাহ।

আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা রিয়াল ম্যাচে ফিরতে সময় নেয়নি। ২১তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বক্সের বাঁ প্রান্ত থেকে জোরের ওপর দুর্দান্ত এক শটে পরাস্ত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে।

এরপর ৩৬তম মিনিটে সমতায় ফেরে ব্লাঙ্কোসরা। শিশুতোষ ভুলে গোল খান ব্রাজিলিয়ান গোলরক্ষক। ব্যাক পাসে ফিরতি পাস দিতে গিয়ে ভিনির পায়ে মেরে বসেন তিনি। বল চলে যায় রেডদের জালে।

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকা মদ্রিচের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।

এরপর আরও দুইবার বল লিভারপুলের জালে পাঠান বেনজেমা। ফলস্বরূপ বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...