| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেখে নিন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ১০:৩৫:১০
দেখে নিন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফল

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে। জবাবে ওপেনার লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে স্বাগতিকরা ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।

প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ক্যাচ তুলে ৩ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শামিমা সুলতানা। তিনি ক্যাচ দেন ১১ রান করে। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে ২ উইকেটে কেবল ২৩ রান।

তবে রানের গতি শেষের দিকেও বাড়েনি। ১০ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৪১। ৩০ বলে ২৭ রান করে বোল্ড হন সোবহানা মোস্তারি। আয়াবঙ্গা খাকার ইয়র্কারে বোল্ড স্বর্ণা আক্তার (১১)। শেষ দিকেও গতি পায়নি বাংলাদেশের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানা ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে বোল্ড হন সপ্তদশ ওভারে।

অল্প পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা প্রথমদিকে লড়াই করে। শুরুর ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলতে পারে কেবল ৪৩ রান। এর মাঝে একবার ব্রিটসের ক্যাচ ফেলেন সোবহানা, দুবার স্টাম্পিংয়ের সুযোগ হারান শামিমা।

পরে দুই ওপেনারই রানের গতি বাড়ান। উলভার্ট ফিফটি করেন ৪৮ বলে। পঞ্চাশ ছুঁতে ব্রিটসের লাগে ৫১ বল। জাহানারা আলমকে টানা দুই চারে ম্যাচের ইতি টেনে দেন উলভার্ট। ৫৬ বলে ৭ চার ও এক ছক্কায় ৬৬ রান করেন তিনি। ৫১ বলে ৫০ রান করেন ব্রিটস।

শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে হেরে বাংলাদেশ আসর শুরু করেছিল। এরপর অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানের পরাজিত হয়। শেষ ম্যাচে হারের ব্যবধান আরো বড় হলো।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৩/৬ (শামিমা ১১, মুর্শিদা ০, সোবহানা ২৭, নিগার ৩০, স্বর্ণা ১১, ফারজানা ৭, নাহিদা ১৫*, লতা ৭*; এমলাবা ৪-০-২১-১, ইসমাইল ৪-০-২২-১, ক্যাপ ৪-০-১৭-২, খাকা ৪-০-২১-২, ডি ক্লার্ক ২-০-১৫-০, ট্রায়ন ২-০-১৪-০)

দক্ষিণ আফ্রিকা নারী দল: ১৭.৫ ওভারে ১১৭/০ (উলভার্ট ৬৬*, ব্রিটস ৫০*; মারুফা ৪-০-১৯-০, নাহিদা ৪-০-৩৩-০, ৩.৫-০-২৬-০, স্বর্ণা ২-০-১৬-০, ফাহিমা ৪-০-২২-০)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...