| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাবরের 'ইংরেজি' বলা নিয়ে কঠিন মন্তব্য করেলন শোয়েব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ২২:৫৯:২০
বাবরের 'ইংরেজি' বলা নিয়ে কঠিন মন্তব্য করেলন শোয়েব

তবে পাকিস্তান ক্রিকেট ইতিহাসে পাকিস্তানি ক্রিকেটারদের ইংরেজিতে দুর্বলতা নতুন কিছু নয়। পাক দলের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক থেকে শুরু করে উমর আকমলদের প্রজন্মের অনেকেই আন্তর্জাতিক এই ভাষায় দক্ষ না হয়েও বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ রেখে গেছেন। তবুও বাবরের মধ্যে কিছুটা ঘাটতি দেখছেন শোয়েব।

স্থানীয় এক টিভির সাক্ষাৎকারে এই প্রসঙ্গে এই সাবেক পেসার বলেন, 'ক্রিকেট খেলা একটা কাজ, আর গণমাধ্যম সামলানো আরেকটা। কথা বলতে না পারলে, টিভি পর্দায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না।'

'আমি সরাসরি বলতে চাই, বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত। কিন্তু কেন সে পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠেনি? কারণ সে কথা বলতে পারে না।'

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার বাবর। টেস্ট ও টি-টোয়েন্টিতে আছেন তিনে। টানা দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন পাকিস্তান দলপতি। এসব কারণে বাবরের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে সংশয় নেই শোয়েবের।

যদিও ইংরেজিতে দক্ষতার কারণে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে এখনও বাবরদের চেয়ে শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম ও নিজেকে এগিয়ে রাখছেন শোয়েব।

তার ভাষ্য, 'দলে আর কোনো ক্রিকেটার আছে, যারা ভালো কথা বলতে পারে? কেবল আমি, শাহীদ আফ্রিদি ও ওয়াসিম আকরাম কেন সব বিজ্ঞাপন পাই? কারণ আমরা এটাকে চাকরি হিসেবে নিয়েছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...