| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য কারনে পিএসএল খেলার জন্য অনুমতিই চাননি হাসারাঙ্গা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ২২:১৮:১৪
অবিশ্বাস্য কারনে পিএসএল খেলার জন্য অনুমতিই চাননি হাসারাঙ্গা

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। আগামী ৩ মার্চ পিএসএল ছাড়ার আগে কোয়েটার হয়ে ছয়টি ম্যাচ খেলার কথা ছিল লঙ্কান এই তারকা হাসারাঙ্গার। তবে তার ফ্র্যাঞ্চাইজি কোয়েটা নিশ্চিত করেছে, টুর্নামেন্টের এবারের আসরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না লঙ্কান এই লেগ স্পিনার।

মূলত ন্যাশনাল সুপার লিগের কারণে পিএসএল খেলতে যাচ্ছেন না হাসারাঙ্গা। পিএসএল খেলার জন্য হাসারাঙ্গা বোর্ডের কাছে অনাপত্তি পত্র চাননি বলে নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি আরও জানিয়েছেন, ন্যাশনাল সুপার লিগের পর নিউজিল্যান্ড সফরে যাবেন হাসারাঙ্গা।

এরপর আড়াই মাসের আইপিএল খেলতে যেতে হবে তাকে। কেন আইপিএল বাদ দিতে পারবেন না এই লেগ স্পিনার সেটাও নিশ্চিত করেছেন ডি সিলভা। এসএলসির প্রধান নির্বাহী জানান, প্রচুর টাকার সঙ্গে সবশেষ আসরে হাসারাঙ্গাকে দেয়া পরিচিতির কারণেই সেখানে খেলবেন এই লেগ স্পিনার।

হাসারাঙ্গাকে না পেয়ে আপাতত আফগানিস্তানের কাইস আহমেদকে দলে টেনেছে কোয়েটা। যদিও পুরো আসরের জন্য কাইসকে দলে নেয়নি তারা। হাসারাঙ্গার বিকল্প ক্রিকেটার নেয়ার দরজা খোলা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলে সময়টা ভালো যাচ্ছে না কোয়েটার।

সবশেষ আসরে শেষ ছয়টি ম্যাচ হারা কোয়েটা নিজেদের বাজে ফর্ম ধরে রেখে এবারের মৌসুমেও। তিন ম্যাচের দুটিতেই হেরেছে কোয়েটা। সবশেষ তিন আসরে সব ফ্র্যাঞ্চাইজিদের মাঝে সবচেয়ে কম ১০টি জয় পেয়েছে তারা। এমনকি ২০২০ সালের পর প্লে অফেই খেলতে পারেনি কোয়েটা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...