| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ২০:৩৯:৫৭
চমক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আসন্ন সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবিে এই ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বিপিএলে ব্যাট হাতে আলো ছড়ানো তৌহিদ হৃদয়।

সদ্য শেষ হাওয়া বিপিএলের নবম আসরে ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান করেছেন টাইদের অন্যতম ব্যাটসম্যান হৃদয়। পাঁচ ফিফটিতে ১৪০ স্ট্রাইক রেটে এই রান করেছেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান হৃদয়। দুর্দান্ত খেলার সুবাদে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ব্যাটসম্যান।

এদিকে ভারতের বিপক্ষে ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাঁচজন ক্রিকেটার। এবারের বিপিএলে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে দলে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার শরিফুল ইসলাম, টপ অর্ডার আনামুল হক বিজয়, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি।

ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন টাইগারদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভারতের বিপক্ষে সিরিজে ইনজুরির জন্য ছিলেন না দলের অধিনায়ক। ফিরেছেন তাইজুল ইসলামও।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...