ক্লাব ফুটবলের একটি মাইলফলকের দরজায় মেসি!
মেসি দাঁড়িয়ে রয়েছেন ক্লাব ফুটবলের একটি মাইলফলকের দরজায়। আর একটি গোল করলেই ক্লাব ফুটবলে ৭০০ গোল করার কৃতিত্ব অর্জন করবেন মেসি। এই কৃতিত্ব রয়েছে শুধু এক জনের। তিনি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির প্রধান প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর একটি গোল করলে মেসি বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়বেন। বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছিলেন। পাশাপাশি প্যারিস সঁ জরমঁর হয়ে এখনও পর্যন্ত তিনি ৬১টি ম্যাচে করেছেন ২৭টি গোল। সব মিলিয়ে ক্লাব ফুটবলে মেসি ৮৩৯টি ম্যাচ খেলে করেছেন ৬৯৯টি গোল।
পেশাদার ফুটবলার হিসাবে রোনাল্ডো প্রথম ক্লাব ফুটবলে ৭০০টি গোল করার নজির গড়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। গত বছর ৯ অক্টোবর এভার্টনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনাল্ডো। সেটি ছিল তাঁর ক্লাব ফুটবলের ৯৪৩তম ম্যাচ। মেসি একই ৭০০তম গোল করতে পারেন ৮৪০তম ম্যাচে। তা পারলে ১০৩টি ম্যাচ কম খেলে রোনাল্ডোর নজির স্পর্শ করবেন মেসি। আগামী ২৬ ফেব্রুয়ারি পিএসজির পরের ম্যাচ অলিম্পিক ডি মার্সেইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেই রোনাল্ডোর নজির ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে মেসির সামনে।
ক্লাব ফুটবলে মোট গোলের ক্ষেত্রেও রোনাল্ডো খুব বেশি এগিয়ে নেই মেসির থেকে। পর্তুগিজ তারকা এখনও পর্যন্ত করেছেন ৭০৬টি গোল। এই হিসাবে মেসির গোলসংখ্যা সাতটি কম। বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলারের গোলসংখ্যায় এগিয়ে যাওয়ার লড়াই জমে উঠছে। তা নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ কম নয়। আপাতত সকলে ক্লাব ফুটবলে মেসির ৭০০তম গোলের অপেক্ষায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
