| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে মেসি খেলা নিয়ে আর্জেন্টাইন কোচের অভিমত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৭:০১:০৫
২০২৬ বিশ্বকাপে মেসি খেলা নিয়ে আর্জেন্টাইন কোচের অভিমত

মেসির বয়স এখন ৩৫ বছর। তিনি ২০২৬ সালে ৩৯ বছর বয়সী হবেন। তখন আর্জেন্টাইন জাদুকরের খেলার শরীর নাও থাকতে পারে। এই বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছেন মেসির বস।

স্ক্যালোনি বলেন, ‘পরের বিশ্বকাপে খেলার ব্যাপারে মেসির সিদ্ধান্তই সব। আমি মনে করি, ওর শরীর পক্ষে থাকলে সে বিশ্বকাপে খেলবে।’

মেসির পাশাপাশি আর্জেন্টিনার বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। কাতার বিশ্বকাপ জয়ের পেছনে তারও গুরুত্বপূর্ণ অবদান আছে। তার পরের বিশ্বকাপে খেলা নিয়েও একই মন্তব্য আর্জেন্টাইন কোচের। স্ক্যালোনি বলেন, ‘মেসির সম্পর্কে যা বলেছি, সেটা মারিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। ওর শরীর ভালো থাকলে দলে ডাক পাবে।’

মেক্সিকো-যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপে মেসি-মারিয়া থাকবেন ‘বুড়ো’দের কাতারে। তখন যে স্ক্যালোনিকে ভিন্নভাবে এগুতে হবে, এটা নিজেও জানেন আর্জেন্টাইন কোচ। এ ক্ষেত্রে লতারো মার্টিনেজ, পাওলো দিবালারাই হবেন তার ভরসা। মার্টিনেজকে তো আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণই ভাবেন তিনি। স্ক্যালোনি বলেন, ‘আমার জন্য লতারো সব সময় গুরুত্বপূর্ণ। ও আমার প্রিয় একজন স্ট্রাইকার। গত বিশ্বকাপে ওর কিছু সমস্যা ছিল। ও নিজেও এটা ভালোভাবে জানে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...