| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র জাদেজাকে বিশ্ব সেরার খেতাব দিলেন হরভজন সিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৬:৩২:৩৬
রবীন্দ্র জাদেজাকে বিশ্ব সেরার খেতাব দিলেন হরভজন সিং

আসলে, হরভজন জাদেজাকে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসাবে বর্ণনা করেছেন। এছাড়াও, সর্দার আরও বলেছিলেন যে বর্তমানে জাদেজার সমান একজন অলরাউন্ডার রয়েছে। তিনি আর কেউ নন, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

স্পোর্টস টক-এর আলোচনায় হরভজন বলেন, ‘রবীন্দ্র জাদেজার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। বল হাতে জাদেজা এককথায় অসাধারণ। তবে ব্যাট হাতেও অনেক উন্নতি করেছে ও। এমনকি ওকে যদি ৪-৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়, তাহলেও দরকারের সময় ও আপনাকে রান এনে দেবে। আমার মতে, এই মুহূর্তে বিশ্বক্রিকেটে ওই সেরা অল-রাউন্ডার। একমাত্র বেন স্টোকসের তুলনা চলে ওর সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘দিল্লি টেস্টে জাদেজা যে কাজটা সব থেকে ভালো করেছে, সেটা হল লাইন-লেনথ বজায় রাখা। একটানা স্টাম্পে বল করে গিয়েছে। অজিরা সুইপ শট খেলার চেষ্টা করেছে বটে, তবে এমন লো-বাউন্সের পিচে যেটা কাজে লাগেনি।'

উল্লেখ্য, রবীন্দ্র জাদেজাই যে এই মুহূর্তে বিশ্বের সেরা অল-রাউন্ডার, তার স্বীকৃতি দিয়েছে আইসিসিও। টেস্ট অল-রাউন্ডারদের আইসিসি ব়্যাঙ্কিংয়ে জাদেজা বেশ কিছুদিন ধরেই এক নম্বরে রয়েছেন।

চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকে কার্যত অপ্রতিরোধ্য দেখাচ্ছে রবীন্দ্র জাদেজাকে। নাগপুরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে নেন ৩৪ রানে ২ উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে ওঠে জাদেজার।

পরে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জাদেজা। দ্বিতীয় ইনিংসে ৪২ রান খরচ করে তুলে নেন ৭টি উইকেট। তাঁর টেস্ট কেরিয়ারের এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। দিল্লিতে জাদেজা ব্যাট হাতে ২৬ রানের কার্যকরী যোগদান রাখেন। ফলে দ্বিতীয় টেস্টেরও ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। সুতরাং, জাতীয় দলে কামব্যাকের পরে টানা ২টি টেস্টের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন রবীন্দ্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...