| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সৌদিতে রোনাল্ডোর হোটেল বিল শুনলে অবাক হবেন!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৬:১২:৫৩
সৌদিতে রোনাল্ডোর হোটেল বিল শুনলে অবাক হবেন!

আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে ক্রিস্তিয়ানো রোনাল্ডো রিয়াধের একটি হোটেলে পরিবার নিয়ে থাকছিলেন। সেখানে ছিল ১৭টা স্যুট, যেটিকে কিংডম স্যুট বলা হয়। যেখানে ছিল থাকার ঘর, ডাইনিং রুম, সিনেমা হল ও সোনা দিয়ে মোড়ানো বাথরুম। যেহেতু তাঁর রিয়াধে কোনও বাড়ি নেই তাই তিনি হোটেলে থাকছিলেন।

সম্প্রতি তিনি রিয়াধে বাড়ি নিয়েছেন। জানা যাচ্ছে রিয়াধের অন্যতম সেরা জায়গায় সবথেকে সুরক্ষিত জায়গায় তিনি একটি বাড়ি নিয়েছেন। ফলে এতদিন হোটেলে থাকার জন্য তিনি ২২ কোটি টাকার বিল দিয়েছেন। তাঁর নতুন বাড়িতে বান্ধবী ও সন্তান ছাড়াও তাঁর মা এসে থাকছেন বলে খবর।

এখনও পর্যন্ত তিনি আল নাসেরের হয়ে পাঁচটা ম্যাচ খেলেছেন। পাঁচটা গোল ও দুটো অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর আসার পর আল নাসের ট্রফি পায় কি না সেই দিকে তাকিয়ে সকলে।

তবে আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে তাঁর যাত্রা সুখকর হয়নি। কয়েকটা ম্য়াচে তিনি গোল না পাওয়ায় তাঁকে নিন্দার মুখে পড়তে হয়েছিল। ক্লাবের এক কর্তা প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি রোনাল্ডোকে গোল করার জন্য দলে নিয়েছিলেন, সেলিব্রেশনের জন্য নয়। তারপর থেকেই রোনাল্ডো দুর্দান্ত ফর্মে ফেরেন।

আল নাসেরে যোগ দেওয়ার পর রোনাল্ডো ইংল্যান্ডের চেশায়ারে তাঁর প্রাসাদোপম বাড়িটি বিক্রি করে দিচ্ছেন। এই বাড়িতে রয়েছে সাতটি বেডরুম, ছ'টি বাথরুম, একটি সুইমিং পুল ও জাকুজ্জি। এছাড়া ফিটনেসের জন্য হাইটেক রুমও রয়েছে। যেখানে তিনি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে হেড দেওয়া অনুশীলন করতেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ...