| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভাষা শহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা নিবেদন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৬:০১:১৮
ভাষা শহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী চলছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। সম্মান জানাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। ক্রীড়াবিদরাও এর বাইরে নন। মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, 'যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।'

বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।'

তামিম লিখেছেন, 'মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, 'যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, '১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...