| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্টিভ স্মিথ আমেরিকায় মেজর লিগ খেলতে আগ্রহী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৫:১৫:৩৮
স্টিভ স্মিথ আমেরিকায় মেজর লিগ খেলতে আগ্রহী

এ বছর বড় লিগে খেলতে চেয়েছিলেন স্মিথ। তবে চলতি বছরের মেজর লিগের ক্রিকেটের সূচি অ্যাশেজ সিরিজের সঙ্গে বিরোধপূর্ণ, তাই এবার খেলছেন না স্মিথ। যাইহোক, স্মিথ মেজর লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা সমীর মেহতাকে বলেছিলেন যে তিনি 2024 সালে লিগে খেলার জন্য সময় বের করবেন।

সামির মেহতা বলেন, 'আমরা স্টিভের (স্মিথ) সঙ্গে যোগাযোগ রাখছি। সে কী ভাবছে সেটা আমাদের বলেছে। সে বলেছে, আমেরিকাতে সে ক্রিকেট খেলতে চায় এবং এজন্য তার শিডিউলও ঠিক করা আছে। সে চাচ্ছে আমাদের সঙ্গে একত্র হয়ে ভালো কিছু করতে।'

তিনি আরও বলেন, 'আমি তার দায়বদ্ধতা সম্পর্কে জানি। আমি জানি না আগামী বছর অস্ট্রেলিয়া ক্রিকেটের সূচি কেমন। তবে আমি বিশ্বাস করি, এই আসরে খেলার মতো যথেষ্ট সময় তার হাতে থাকবে।'

প্রতি বছরের গ্রীষ্ম মৌসুমে সাধারণত ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সাথে টেস্ট খেলতে দেখা যায় অস্ট্রেলিয়ানদের। আর তাই বিগ ব্যাশে খেলতে পারেন না টেস্ট পরিকল্পনায় থাকা ক্রিকেটাররা।

টেস্ট ক্রিকেট থেকে যখন অবসর নেবেন তখন থেকে নিয়মিত বিগ ব্যাশে খেলবেন বলে কয়েকদিন আগেই জানিয়েছিলেন স্মিথ। ক্যারিয়ারের শেষভাগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পরিকল্পনা করছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...