| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৪:২৫:৩১
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

২০২০ সালের শিরোপা জয়ী দলের মতো, বোর্ড এই দলটিকে আরও ম্যাচ খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করছে। স্টুয়ার্ট ল-এর অধীনে পাকিস্তানে সিরিজ খেলেছেন। এপ্রিলে দেশের মাটিতে হবে ফিরতি সিরিজ।

জানা গেছে, একটি চার দিনের, পাঁচটি এক দিনের ও একটি টি-২০ ম্যাচ হবে দ্বিপক্ষীয় এ সিরিজে। হোম সিরিজের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে যুবারা। নিরপেক্ষ এই ভেন্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি। যেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখনও প্রায় এক বছর দল গোছানোর সময় পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চায় না তারা। বরং ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যোগ করার উদ্যোগ নিয়েছে। ওয়াইসিএলের খেলা চলায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন জুনিয়র নির্বাচকরা।

গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, ‘বর্তমান দলে যারা রয়েছে, তারা অনেক দিন ধরেই অনুশীলন প্রক্রিয়ার মধ্যে আছে। ওয়াইসিএলে বেশ কিছু ভালো ছেলে পাওয়া গেছে। সেখান থেকে কিছু খেলোয়াড় নেওয়া হবে। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের মাথায় এখনই বিশ্বকাপের চিন্তা ঢোকাতে চাই না। আমরা চেষ্টা করছি দেশে ও বিদেশে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে। তারা খেলে খেলে একটা জায়গায় পৌঁছালে বিশ্বকাপ দল গোছানো হবে সেরাদের নিয়ে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...