| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গেলেন অজি ওপেনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৩:০৮:৫০
বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে গেলেন অজি ওপেনার

কনুইতে চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের বাকি ২ টেস্ট থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। তার কনুই ভেঙ্গে যায়। ডেভিড বর্তমানে দেশে ফিরেছেন। ওয়ার্নার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ভারতে অস্ট্রেলিয়ান দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মোহাম্মদ সিরাজের বলে বাঁ কনুইতে চোট পান ওয়ার্নার। দুই ওভার পর বল লেগে যায় তার হেলমেটে। দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারের বদলি হিসেবে ব্যাট করতে নামেন ম্যাচ রেনশ। এখন জানা যাচ্ছে, ডেভিডের কনুইতে ছিঁড়ে গেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বুঝি এমন চোট নিয়েও ইন্দোরে মাঠে নামতে অসুবিধা হবে না তাঁর। সোমবার রাত পর্যন্তও ওয়ার্নার ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে যন্ত্রণা শুরু হওয়ায় এবং হাতের নড়াচড়ায় প্রভাব দেখা দেওয়ায় শেষমেশ সিদ্ধান্ত বদলাতে হয় তাঁকে। ডাক্তারদের পরামর্শ মতো দেশে ফিরে যাওয়াই মনস্থির করেন ডেভিড।

ক্যামেরন গ্রিন চোট সারিয়ে ইন্দোর টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুত। তাই ওয়ার্নারের পরিবর্ত হিসেবে সম্ভবত নতুন কোনও ব্যাটসম্যানকে ভারতে ডেকে পাঠাচ্ছে না অস্ট্রেলিয়া। গ্রিন ইতিমধ্যেই নেটে পুরোদস্তুর মোকাবিলা করছেন পেসারদের।

এর আগে চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জোশ হ্যাজেলউড। সিরিজের প্রথম ২টি টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তারকা পেসার। পরে জানা যায় যে, শেষ ২টি টেস্টেও তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব হবে না।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকেই চোট-আঘাত সমস্যায় ভুগছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন নাগপুর ও দিল্লিতে মাঠে নামতে পারেননি। ইন্দোরের তৃতীয় টেস্টে দুই তারকাকেই সম্ভবত দলে পাবে অস্ট্রেলিয়া। তাছাড়া পুনরায় অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দিচ্ছেন স্পিনার মিচেল সোয়েপসন। তিনি প্রথম সন্তানের জন্মের সময় বান্ধবীর পাশে থাকতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন। সুতরাং, তৃতীয় টেস্টের প্রথম একাদশে একগাদা বদল করতে পারে অস্ট্রেলিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...