| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্তোর সমালোচনা পছন্দ নয় জাভির

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১২:৪২:১৬
রবার্তোর সমালোচনা পছন্দ নয় জাভির

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে ৮ পয়েন্ট বেশি বার্সার, যাদের দখলে টেবিলের শীর্ষস্থান। ২২ ম্যাচে কাতালান ক্লাবটির অর্জন ৫৯ পয়েন্ট। এটা লা লিগার ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সেরা। যেমনটা হয়েছে মোট চারবার- তিনবার করেছে বার্সা এবং একবার রিয়াল।

স্প্যানিশ শীর্ষ লিগে ২২ ম্যাচে সর্বোচ্চ ৬১ পয়েন্ট অর্জনের রেকর্ড এখনো বার্সার রেকর্ডে।

রবার্তোও দারুণ খেলছেন জাভির কোচিংয়ে, ১৩ লিগ ম্যাচে গোল করেছেন ৩টি। প্রতিযোগিতায় তিনি তার আগের ২০৮ ম্যাচে জালের দেখা পেয়েছেন মোটে পাঁচবার। এ ছাড়া এই প্রথম লা লিগায় একই ম্যাচে (২২১তম ম্যাচ) গোল এবং অ্যাসিস্ট করলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার।

ভালো খেলা সত্ত্বেও রবার্তোর পিছু ছাড়ছেন না সমালোচকরা। বিষয়টি মোটেও ভালো লাগছে না জাভির। বার্সা বস বলেছেন, ‘সার্জি সব সময় বিভিন্ন পজিশনে পারফর্ম করে। তার সমালোচনা সত্যিই অন্যায্য, যা আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে খারাপ কিছুর মধ্যে একটি।’

জাভি আরও বলেন, ‘যে পজিশনেই খেলুন না কেন, সে পারফর্ম করে; কখনোই অভিযোগ করে না। সে অসাধারণ, নিঃস্বার্থ একজন অধিনায়ক এবং ক্লাবকে ভালোবাসে। তার প্রতি আমার অন্ধ বিশ্বাস আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...