| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফিরে আসতে পেরে আমি খুবই খুশি : হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১১:৫৬:৩৩
ফিরে আসতে পেরে আমি খুবই খুশি : হাথুরুসিংহে

বেরিয়ে যাবার সময় গাড়ির জানালা খুলে সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে বলেন, “ফিরে আসতে পেরে আমি খুবই খুশি”।

হাথুরুসিংহে জানালেন বাংলাদেশের মানুষকে পছন্দ করেন বলেই আবারো এদেশে ফিরেছেন তিনি। তিনি বলেন, “আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।”

তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারও বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাথুরুসিংহের সাথে দুই বছরের চুক্তি করেছে। বাংলাদেশের আসার পর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে একটি হোটেলে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

গত ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন চান্দিকা হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিল বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...