| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দি মারিয়ার প্রশংসা করলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১১:৩৯:২১
দি মারিয়ার প্রশংসা করলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

কেননা আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি দি মারিয়াকে সেই লাইসেন্সই দিয়েছেন। আর্জেন্টিনার কোচ জানিয়ে দিয়েছেন, যত দিন খুশি আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন দি মারিয়া।

২০২৬ বিশ্বকাপ তো এখনো অনেক দূরের পথ। চোট প্রবণ ৩৫ বছর বয়সী দি মারিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ অনেক অনেক দূর। তখন তাঁর বয়স হয়ে যাবে ৩৯ বছর। চোট দি মারিয়ার নিত্যসঙ্গী, কাতার বিশ্বকাপেও চোটের সঙ্গে লড়তে হয়েছে দি মারিয়াকে। তাই মেসির মতো দি মারিয়ার ২০২৬ বিশ্বকাপেও খেলা নিয়ে খুব একটা কথা হয় না।

তবে প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, এমনকি ২০২৪ কোপা আমেরিকার জন্য তাঁকে পাওয়া যেতে পারে। জাতীয় দলে আর্জেন্টাইন এই উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছেন, ‘দি মারিয়া একজন চ্যাম্পিয়ন। সে যত দিন চায় খেলে যাবে। আশা করছি সে আরও অনেক দিন আর্জেন্টিনার হয়ে খেলবে।’

তবে সে জন্য দি মারিয়াকে একটা শর্ত বেঁধে দিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে দি মারিয়াকে খেলার মতো ফিট থাকতে হবে।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আগেও কথা বলেছেন স্কালোনি। ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা, না খেলা-পুরোটাই মেসির ওপর নির্ভর করছে, সেটা আরও একবার বললেন স্কালোনি, ‘পরের বিশ্বকাপে খেলা, না খেলা-পুরোটাই মেসির সিদ্ধান্ত। ও যদি ফিট থাকে, তাহলে খেলবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...