| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা টি-২০ বিশ্বকাপ: রেকর্ডের বন্যা স্মৃতি মন্ধনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১১:২২:৩৩
মহিলা টি-২০ বিশ্বকাপ: রেকর্ডের বন্যা স্মৃতি মন্ধনার

আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে একাধিক রেকর্ড গড়েন মন্ধনা। বরং বলা ভালো যে, নিজের পুরনো রেকর্ড ফের ভেঙে দেন স্মৃতি।

আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে মন্ধনার এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন তিনি। এতদিন সেটিই ছিল তাঁর সব থেকে বেশি রানের আন্তর্জাতিক টি-২০ ইনিংস। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান সেই জায়গা দখল করে।

মেয়েদের ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনও ভারতীয় ওপেনারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত আন্তর্জাতিক টি-২০ ইনিংস। আগে এই রেকর্ড ছিল মন্ধনার নামেই। স্মৃতি নিজের এই রেকর্ড বারবার ভাঙেন। দেখে নেওয়া যাক এই নিরিখে সেরা পাঁচের তালিকা।

৮৭- স্মৃতি মন্ধনা (বনাম আয়ারল্যান্ড, ২০২৩)

৮৬- স্মৃতি মন্ধনা (বনাম নিউজিল্যান্ড, ২০১৯)

৮৩- স্মৃতি মন্ধনা (বনাম অস্ট্রেলিয়া, ২০১৮)

অপরাজিত ৭৯- স্মৃতি মন্ধনা (বনাম ইংল্যান্ড, ২০২২)

৭৯- স্মৃতি মন্ধনা (বনাম অস্ট্রেলিয়া, ২০২২)

মিতালি রাজের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে মহিলা টি-২০ বিশ্বকাপে পরপর ২টি হাফ-সেঞ্চুরি করেন মন্ধনা। মিতালি ২০১৮ টি-২০ বিশ্বকাপে এমন কৃতিত্ব অর্জন করেন। এবার মন্ধনা সেই নজির গড়লেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ রান করেন তিনি।

সর্বোপরি দক্ষিণ আফ্রিকার মাটিতে মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মন্ধনা এই নিরিখে মিতালির রেকর্ড ভেঙে দেন। মিতালি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৭৬ রান করে অপরাজিত থাকেন।

মন্ধনা চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্য়াচে মাঠে নামেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ৩টি ম্যাচে খলতে নামেন তিনি। তিনটি ইনিংসে যথাক্রমে ১০, ৫২ ও ৮৭ রান সংগ্রহ করেন স্মৃতি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...