| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

লিভারপুল ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি অবস্থানে! জেনে নিন খেলার সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১০:৪২:৪০
লিভারপুল ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি অবস্থানে! জেনে নিন খেলার সময়

লিভারপুল ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি অবস্থানে!

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে আবারও যখন লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি অবস্থান, তখন ঘুরেফিরে আসছে গেলবারের সেই যন্ত্রণাদায়ক ফাইনালের কথা। প্যারিসের সেই ফাইনাল আবারও দেখাটা অল রেডদের জন্য বেদনাদায়ক।

শুধু মাঠের খেলায় হারজিত নয়, ম্যাচের আগে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। শেষ ষোলোর লড়াইয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই জানালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে রিয়ালের মোকাবিলায় মাঠে নামবে অল রেডরা।

ক্লপ বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেলবার যা ঘটেছিল তা ভোলার মতো নয়। তারা অনেক অভিজ্ঞ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভালো খেলেও আমাদের হারতে হয়েছিল। সেই পরিস্থিতিতে আর কখনোই আমরা পড়তে চাই না।’

তিনি আরও বলেন, ‘প্যারিসের সেই ম্যাচটি আমাদের জন্য যন্ত্রণাদায়ক ছিল। তবে চলতি মৌসুমে আমরা পরের ধাপে যেতে কঠোর পরিশ্রম করছি। রিয়ালের বিপক্ষে ম্যাচটা স্পেশাল হতে চলেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...