| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ২০:৩৭:৪৮
ক্রিকেটে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

ভারতের বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া দল এখন ভারতে। ইতোমধ্যেই শেষ হয়েছে দুটি টেস্ট। বাকি দুটি টেস্টের পর দুই দল খেলবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন এই অলরাউন্ডার। যদিও এখন পর্যন্ত নিজেকে '৮০ ভাগ' ফিট বলছেন ম্যাক্সওয়েল।

এই প্রসঙ্গে তিনি বলেন, 'গত সাড়ে তিন মাসের ভ্রমণ শেষ হতে যাচ্ছে। এই কয়েকদিন অনেক জিম, রিহ্যাব, পুল সেশন এবং ফিজিও সেশন শেষ করেছি। আমার মনে হয় ইনজুরির একদম শেষভাগে চলে এসেছি। আবারও ক্রিকেট খেলতে পেরে দারুণ লাগছে।'

'আমার মনে হয় আমি ৮০ ভাগ ফিট। পুরো একটি ওয়ানডে ম্যাচে কীভাবে খেলা যায় সেটা নিয়েই আমি কাজ করছি। আমি বোলিং করতে চাই। আমি আমার মাসেল মেমরি ফিরে পেতে কাজ করে যাচ্ছি।'

শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপর বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পা ভাঙেন ম্যাক্সওয়েল। গত ১২ নভেম্বর সন্ধ্যায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যান তিনি। সেই অনুষ্ঠানে বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল।

তার সেই বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের ওপর। বন্ধুর পায়ের চাপেই ম্যাক্সওয়েলের বাঁ-পায়ের হাড় ভাঙে! সেই বন্ধুর তেমন কিছু না হলেও হাসপাতালে যেতে হয়েছিল ম্যাক্সওয়েলকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সেসময় জানানো হয়েছিল ম্যাক্সওয়েলের পায়ের ফিবুলা হাড়ে ফাটল ধরে। যার ফলে অস্ত্রপচারও করাতে হয় অজি অলরাউন্ডারের পায়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...