| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে ধরাশায়ী হয়ে দেশে ফিরছেন কামিন্স-হ্যাজেলউড, ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৭:৪০:৩২
ভারতের কাছে ধরাশায়ী হয়ে দেশে ফিরছেন কামিন্স-হ্যাজেলউড, ওয়ার্নার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার ভারত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারাল ৬ উইকেটে।

অজিরা ব্যাক-টু-ব্যাক হারের ধাক্কা কাটাতে না কাটাতেই, অস্ট্রেলিয়া শিবিরে পরপর বড় খবর। এবার অধিনায়ক কামিন্স ফিরে গেলেন দেশে। পরিবারের কোনও সদস্য গুরুতর অসুস্থ হওয়ার জন্যই কামিন্স ফিরলেন দেশে। তবে তিনি ঠিক সময়ে ফিরে এসে ইন্দোর ও আহমেদাবাদে বাকি দুই টেস্ট খেলবেন। অন্যদিকে অজি তারকা পেসার জোশ হ্যাজেলউড চোট নিয়েই ভারতে এসেছিলেন।

মনে করা হয়েছিল তৃতীয় ও চতুর্থ টেস্টে তিনি খেলবেন। কিন্তু না, আর খেলা হচ্ছে না তাঁর। মাঠে না নেমেই হ্যাজেলউড দেশে ফিরছেন। অন্যদিকে ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগার ও ম্যাট রেনশ দেশে ফেরার বিমান ধরতে পারেন বলেই খবর অজি মিডিয়ার। আগেই চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...