| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের কাণ্ডে অগ্নিশর্মা কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৭:২৮:৪০
বিশ্বকাপের সেরা গোলরক্ষকের কাণ্ডে অগ্নিশর্মা কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে আর্সেনালের বিপক্ষে নিজের জালেই বল জড়িয়ে দেন মার্তিনেস। শুধু তাই নয়, শেষ দিকে প্রতিপক্ষের বক্সের কাছে উঠে গিয়ে আরও একটি গোল খান তিনি। লিয়োনেল মেসির সতীর্থের কাণ্ড দেখে রেগে আগুন ভিলা কোচ উনাই এমেরি।

এই মরসুমে প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম দাবিদার আর্সেনাল। সেই তারাই অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল। ১৬ মিনিটের মাথায় সমতা ফেরায় আর্সেনাল। ৩১ মিনিটে আবার এগিয়ে যায় ভিলা। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় দ্বিতীয় বারের জন্য সমতা ফেরায় আর্সেনাল।

কিন্তু তখনও জয় অধরা ছিল আর্সেনালের। ৯৩ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট মারেন মার্তিনেল্লি। মার্তিনেস বাঁ দিকে ঝাঁপান। বল বারে লেগে ফিরে আসছিল। কিন্তু ঠিক সেই সময় মার্তিনেসের মাথার পিছন দিকে লেগে গোলে ঢুকে যায়। এই গোলের ক্ষেত্রে মার্তিনেসের কোনও দোষ ছিল না। দুর্ভাগ্যক্রমে তাঁর নামের পাশে আত্মঘাতী গোল লেখা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে ৭১ মিনিটের খেলা ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...