| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রি কিকে অবিশ্বাস্য গোল মেসির, লিগ ওয়ানের শীর্ষে পিএসজি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৪:৫১:২৬
ফ্রি কিকে অবিশ্বাস্য গোল মেসির, লিগ ওয়ানের শীর্ষে পিএসজি

খেলার নির্ধারিত সময় খেলার স্কোর ৩-৩ ছিল। সেই পরিস্থিতিতে ফাইনাল বাঁশি বাজার ঠিক আগে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করলেন আর্জেন্তাইন সুপারস্টার। এই নিয়ে কেরিয়ারের ৬১তম ফ্রি কিক থেকে গোল করলেন মেসি।

পিএসজির হয়ে নির্ধারিত সময়ে গোল করেছিলেন নেইমার, এমবাপ্পে। ফরাসি তারকা স্ট্রাইকার ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৮৭ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। অন্যদিকে ব্রাজিলীয় তারকা নেমার ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৯৫ মিনিটের মাথায় বিশ্বমানের এক গোল করেন মেসি। মেসির বাঁ পায়ে ম্যাজিক। ফ্রি কিক থেকে বল সোজা প্রতিপক্ষের জালে। সামনে ছিল অভেদ্য প্রাচীর। কিন্তু সেই মানবপ্রাচীরও কাজে আসেনি। পোস্টে লেগে বল জালে ঢুকে যায়।

লিলের গোলরক্ষক লুকাস শ্যাভেলিয়েরের কিছুই করার ছিল না শুধু হাঁ হয়ে তাকিয়ে থাকা ছাড়া। মেসির জয়সূচক গোলই শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে সাহায্য করে পিএসজিকে। লিগ ওয়ানেও শীর্ষে চলে গেল ফরাসি ক্লাবটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...