| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

যে দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১২:২৮:৩৫
যে দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে

রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্টের পর আইসিসি জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে বাদ পড়েছে। বর্তমানে এই লড়াই হবে তিন দল অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। তবে অস্ট্রেলিয়া ও ভারত যে ফেভারিট তাতে কোনো সন্দেহ নেই। দুই দলই বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে।

যে দুই দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনা শতাংশের বিচারে প্রকাশ করেছে আইসিসি। যে ফাইনাল আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে হবে। ওই তালিকা অনুযায়ী, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ বলে জানানো হয়েছে। আইসিসির তালিকা অনুযায়ী, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট): সেঞ্চুরিয়ন, ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

ভারত বনাম অস্ট্রেলিয়া (তৃতীয় টেস্ট): ইন্দোর, ১ মার্চ থেকে ৫ মার্চ।

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় টেস্ট): জোহানেসবার্গ, ৮ মার্চ থেকে ১২ মার্চ।

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((প্রথম টেস্ট): ক্রাইস্টচার্চ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।

ভারত বনাম অস্ট্রেলিয়া (চতুর্থ টেস্ট): আমদাবাদ, ৯ মার্চ থেকে ১৩ মার্চ।

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ((দ্বিতীয় টেস্ট): ওয়েলিংটন, ১৭ মার্চ থেকে ২১ মার্চ।

আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত একটি টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে চলে যাবে। অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাকি একটি জায়গার জন্য অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই হবে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরে যায় এবং শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে ফাইনালে চলে যাবে লঙ্কা বাহিনী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...