| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাউকে না জানিয়ে নিরবে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১০:৩০:২৮
কাউকে না জানিয়ে নিরবে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

আমেরিকা যাওয়ার আগে মোট একটি ম্যাচ খেলেছেন সাকিব। এই অলরাউন্ডারের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতুল্লাহ উমরজাইকে দলে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি।

পেশোয়ার এক অফিসিয়াল বিবৃতিতে সাকিবকে পিএসএল থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়, তাহলে সেখানে আবারও দেখা যেতে পারে তাকে।

জানা গেছে, স্ত্রীর অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব বলেছেন, “গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে”।

“আমি জানি যে এখানে আমার বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং আমি ভক্তদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভূমিকা রাখতে আমি পরবর্তীতে কোনো এক পর্যায়ে ফিরে আসবো।”

পাকিস্তান সুপার লিগে এবারের আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব যেখানে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন তিনি। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...