| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩


Warning: Undefined array key 2 in /home/binodon69.com/public_html/inc/article.php on line 68

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চেলসি অধিনায়ক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১৫:০০:৪০
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চেলসি অধিনায়ক

চেলসির অধিনায়ক সেসার আজপিলিকুয়েতা প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে মাথায় আঘাত পান। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের তলানির দল সাউদাম্পটন এদিন জেমস ওয়ার্ড-প্রাউসের একমাত্র গোলে জয়লাভ করে। হারের দিনে অধিনায়ককেও হারায় ব্লুরা। ম্যাচে বলও দখলের লড়াইয়ে 'দ্য সেইন্ট' এর সিকৌ মারাকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে বুটের আঘাতে লুটিয়ে পড়েন আজপিলিকুয়েতা। মারাত্মক আঘাত পেয়ে মাঠে সংজ্ঞা হারান তিনি। সঙ্গে সঙ্গে রেফারি খেলা বন্ধ করে দেন। এ সময় প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।

চেলসির মেডিকেল টিম মাঠে প্রবেশ করে আহত স্প্যানিশ ডিফেন্ডারকে জরুরি চিকিৎসা প্রদান করে। তাকে অক্সিজেন দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এ সময় তিনি নড়াচড়া করে উঠলে দর্শকরা আশ্বস্ত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চেলসি কোচ গ্রাহাম পোর্টার তারপর থেকেই নিয়মিত খেলোয়াড়টির শারীরিক অবস্থার বিবরণ দিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, আজপিলিকুয়েতার জ্ঞান ফিরেছে এবং তিনি হাসপাতালে তার স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন।

তিনি বলেন, 'সে (আজপিলিকুয়েতা) হাসপাতালে। সে সজাগ আছে এবং স্ত্রীর সঙ্গে কথাও বলেছে। আশা করি, সে ভালো অবস্থায় আছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তার জন্য যা কিছু করা দরকার আমরা এখন করব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...