| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আঘাতের কারণে খেলোয়াড় সংকটে ফিল্ডিং করলেন দুই কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১৩:২৮:৩৯
আঘাতের কারণে খেলোয়াড় সংকটে ফিল্ডিং করলেন দুই কোচ

দুই কোচ হলেন জোহান রুডলফ ও অ্যালবি মরকেল। তাদের মধ্যে প্রথমটি প্রধান কোচ এবং দ্বিতীয়টি সহকারী কোচ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। ব্যাট করতে গিয়ে নেপালি বোলারদের এক ওভারে চোট পান নামিবিয়া দলের চার খেলোয়াড়। এতে করে ফিল্ডিং করার সময় খেলোয়াড় কম পড়ে। তাই দলের হয়ে মাঠে নামেন দলের প্রধান কোচ ও সহকারী কোচ।

নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ট্যুর ম্যাচ। নামিবিয়া নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। উইকেটরক্ষক ব্যাটসম্যান জেন গ্রিন অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া পিকি ইয়া ফ্রান্স করেন ৪৯ রান। লো হান্ড্রে লরেন্স করেন ৪১ রান। নেপালের সন্দীপ লামিশানে নেন ৩ উইকেট।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার ও তিন বল বাকি থাকতেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় নেপাল। নেপালের পক্ষে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আসিফ শেখ ৮১ রান এবং জ্ঞানেন্দ্র মালা ৬৫ রান করেন। এছাড়া কুশল মালার ব্যাট থেকে এসেছে ৬২ রান। অধিনায়ক রোহিত পাউডেল ৩৯ রান করেন। নামিবিয়ার রুবেন ট্রাম্পম্যান নেন ৩ উইকেট। বার্নার্ড শুলজ ২ উইকেট নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...