| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

দিল্লি টেস্টে ২য় ইনিংসের শুরুতেই উইকেট খোয়ালো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১২:৩৫:১৯
দিল্লি টেস্টে ২য় ইনিংসের শুরুতেই উইকেট খোয়ালো ভারত

আজ তৃতীয় দিনের শুরুর দেড় ঘণ্টার মধ্য়ে অস্ট্রেলিয়া আরও ৮ উইকেট হারায়। সব কয়টি উইকেট হারিয়ে ২য় ইনিংসে ১১৩ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার লিড দাড়ায় ১১৪ রান। জাদেজা ৭টি ও অশ্বিন ৩টি উইকেট পান। জয়ের জন্য ভারতকে করতে হবে ১১৫ রান।

ভারতের ২য় ইনিংসের বিবরণ: দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট কেএএল রাহুল। প্রথম উইকেট হারাল ভারত। নাথান লিয়নের বলে ১ রান (৩ বল) করে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৪ ওভার শেষে ১ উইকেটে ১৪ রান ভারতের। রোহিতের সংগ্রহ ১৪ রান পূজারার ১ রান।

অস্ট্রেলিয়ার ২য় ইনিংসের বিবরণ: তৃতীয় দিনের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ কাজটি করে ভারতকে অক্সিজেন দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেভিস হেড যে ভাবে খেলছিলেন, তাতে ভারতের চাপ বাড়ছিল। কিন্তু এ দিন শুরুতেই হেডকে ফেরালেন অশ্বিন। ৪৬ বলে ৪৩ করে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেড।

প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন স্মিথ। শূন্য করে সাজঘরে ফিরেছিলেন। আর দ্বিতীয় ইনিংসেও ১৯ বলে ৯ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৯তম ওভারের একেবারে শেষে অশ্বিনের বলে তিনি এলবিডডব্লিউ হন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রিভিউ নিয়েছিলেন স্মিথ। কিন্তু সেখানেও আউট ঘোষণা করা হয়।

তৃতীয় দিন সকালেই দ্রুত ৩ উইকেট হারিয়ে বসল অজিরা। যেমনটা চেয়েছিল ভারত। অশ্বিন ২ উইকেট নেওয়ার পর, জাদেজা বোল্ড করেন ল্যাবুশেনকে। আরও একটি বড় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২১.৪ ওভারে ৫০ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন ল্যাবুশেন।

অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।

অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।

হ্যান্ডকম্ব আউট হওয়ার পরের বলেই বোল্ড প্যাট কামিন্স। প্রথম বলেই সাজঘরে ফেরেন কামিন্স। জাদেজা পরপর ২ উইকেট নিয়ে হ্য়াটট্রিকের সুযোগ তৈরি করলেও অবশ্য সেটা সম্ভব হয়নি। ২৮তম ওভারের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে বোল্ড করেন জাদেজা। ১০ বলে ৭ করে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। ২১ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন নাথান লিয়ন। ২৯.৫ ওভারে লিয়নকে বোল্ড করেন জাদেজা।

৩২তম ওভারের প্রথম বলেই বোল্ড কুনম্যান। তাঁকে আউট করলেন জাদেজাই। এই নিয়ে মোট সাত উইকেট নিয়ে ফেললেন তিনি। ১১৩ রানে অলআউট অস্ট্রেলিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...