| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আরব আমিরাতের কাছে আফগানিস্তানকে লজ্জাজনক হার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১২:১৮:১১
আরব আমিরাতের কাছে আফগানিস্তানকে লজ্জাজনক হার

১৮ ফেব্রুয়ারি আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে আমিরাত। আফগানদের ১৩৭ রান স্বাগতিকরা পেরিয়ে গেছে ১০ বল বাকি থাকতে। দুই দলের সিরিজটি এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল সাগতিকরা।

টি-২০ তে আফগানিস্তানকে দ্বিতীয়বার হারাল আমিরাত। প্রথমবার তারা জিতেছিল ২০১৬ সালের এশিয়া কাপে, ১৬ রানে। আমিরাতের এই জয়ের নায়ক ওয়াসিম। ৭ ছক্কা ও ৮ চারে ৫০ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনিই।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের দুই ওপেনারই পান ভালো শুরু। কিন্তু হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ খেলতে পারেননি বড় ইনিংস। দুই অঙ্কে যেতে পারেননি ইব্রাহিম জাদরান।

একের পর এক উইকেট হারানো দলের একপ্রান্ত ধরে রাখেন নাজিবউল্লাহ জাদরান। ১ ছক্কা ও ৫ চারে দলের ২৯ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। আমিরাতের হয়ে দুটি করে উইকেট নেন জহুর খান ও জাওয়ার ফরিদ। একটি করে প্রাপ্তি জুনাইদ সিদ্দিক ও আকিফ রাজার।

জবাব দিতে নেমে আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়াসিম। প্রথম ওভারেই তিনি আজমতউল্লাহ ওমরজাইকে মারেন ৩ চার। নাভিন-উল-হককে পরপর হাঁকান চার ও ছক্কা।

তাণ্ডব চালান তিনি মুজিব-উর-রহমানের ওপর। এই স্পিনারকে ওভারে এক চার ও তিন ছক্কায় ওড়ান। নাভিনকে চার মেরে ২২ বলে স্পর্শ করেন ফিফটি। পরের বলেই এই পেসারকে হাঁকান ছক্কা।

ওয়াসিমের আগ্রাসনের মাঝে আরেক প্রান্তে কেবল তাকে সঙ্গ দিয়ে যান ভ্রিতিয়া অরভিন্দ। তাদের দুইজনের জুটি শতরান স্পর্শ করে স্রেফ ৬৯ বলে।

একটা সময় মনে হচ্ছিল, ওয়াসিমের সেঞ্চুরি কেবল সময়ের ব্যাপার। কিন্তু চতুর্দশ ওভারে করিম জানাতের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি আক্ষেপ নিয়ে। ভাঙে ১১৯ রানের জুটি।

টি-টোয়েন্টিতে এই প্রথম শতরানের উদ্বোধনী জুটি পেল আমিরাত। তাদের আগের সেরা শুরুর জুটি ছিল ৯৬ রানের। ২০২০ সালে কুয়েতের বিপক্ষে চিরাগ সুরি ও রোহান মুস্তফা করেছিলেন ৯৬ রান।

ওয়াসিমের বিদায়ের পর বাকি পথ অনায়াসেই পাড়ি দেন অরভিন্দ ও রিজওয়ান। ২ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন অরভিন্দ। দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচ রোববার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...