| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দিল্লি টেস্টে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের কবলে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১২:০৪:৩৮
দিল্লি টেস্টে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের কবলে অস্ট্রেলিয়া

আজ তৃতীয় দিনের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ কাজটি করে ভারতকে অক্সিজেন দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেভিস হেড যে ভাবে খেলছিলেন, তাতে ভারতের চাপ বাড়ছিল। কিন্তু এ দিন শুরুতেই হেডকে ফেরালেন অশ্বিন। ৪৬ বলে ৪৩ করে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেড।

প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন স্মিথ। শূন্য করে সাজঘরে ফিরেছিলেন। আর দ্বিতীয় ইনিংসেও ১৯ বলে ৯ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৯তম ওভারের একেবারে শেষে অশ্বিনের বলে তিনি এলবিডডব্লিউ হন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রিভিউ নিয়েছিলেন স্মিথ। কিন্তু সেখানেও আউট ঘোষণা করা হয়।

তৃতীয় দিন সকালেই দ্রুত ৩ উইকেট হারিয়ে বসল অজিরা। যেমনটা চেয়েছিল ভারত। অশ্বিন ২ উইকেট নেওয়ার পর, জাদেজা বোল্ড করেন ল্যাবুশেনকে। আরও একটি বড় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২১.৪ ওভারে ৫০ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন ল্যাবুশেন।

অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।

৯৫ রানেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট পড়ে। তার আগে আরও ৩ উইকেট পড়ে গিয়েছিল। তবে ৭ উইকেট হারানোর পরেও ২৫তম ওভারে ১০০ পার করল অজিরা। ওভার শেষে ৭ উইকেটে ১০১ রান অস্ট্রেলিয়ার। নাথান লিয়ন (৫) এবং অ্যালেক্স ক্যারি (১) ক্রিজে লড়াই চালাচ্ছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...