| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের নতুন ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১১:৩৭:১৫
১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের নতুন ইতিহাস

এই পরীক্ষার ভাগ্য প্রায় একদিন আগেই ঠিক হয়ে গিয়েছিল। শেষ ইনিংসে ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ৬৩ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। রোববার চতুর্থ দিনে একটি সেশনও টিকতে পারেনি কিউই দল। মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় তারা।

নিউজিল্যান্ডের প্রথম ৫ ব্যাটসম্যানের মধ্যে ৪ জনকে বোল্ড করেন ব্রড। এবার শেষ ৪ উইকেট শিকার করলেন অ্যান্ডারসন। এই টেস্টে, ব্রড-অ্যান্ডারসন ম্যাকগ্রা-ওয়ারেন জুটিকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল বোলিং জুটির রেকর্ড গড়েছেন। চতুর্থ দিন নিউ জিল্যান্ডের ৫ উইকেটের ৪টিই নিয়েছেন অ্যান্ডারসন। স্বাগতিকদের হয়ে এদিন শুধু লড়াই করেন ড্যারিল মিচেল। তিনি অপরাজিত ছিলেন ৫৭ রানে। আজ রোববার মাউন্ট মঙ্গানুয়ে দিনের প্রথম উইকেটটা জ্যাক লিচ নিলেও কিউইদের ওপর আসল তোপটা দেন অ্যান্ডারসনই। কিউই ব্যাটসম্যানদের মধ্যে ড্যারিল মিচেল কিছুটা প্রতিরোধ না গড়লে চতুর্থ ইনিংসে ১০০ রান পেরোনোই হয়তো সম্ভব হতো না তাদের। মিচেলের অপরাজিত ৫৭ রান হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে। প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এই জয়ে সম্ভবত কারও একক কৃতিত্ব নেই। আমরা সবাই দারুণভাবে ভূমিকা রেখেছি। বিশেষ করে এমন উইকেটে বোলারদের কথা আগে বলতে হয়।’ সিরিজের শেষ টেস্ট ওয়েলিংটনে শুরু হবে আগামী শুক্রবার থেকে। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৫/৯ (ডি.) নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩০৬ ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৭৪ নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৪, আগের দিন ৬৩/৫) ৪৫.৩ ওভারে ১২৬ (মিচেল ৫৭*, ব্রেসওয়েল ২৫, কুগেলাইন ২, সাউদি ০, ওয়্যাগনার ৯, টিকনার ৮; অ্যান্ডারসন ১০.৩-৩-১৮-৪, ব্রড ১৫-৫-৪৯-৪, রবিনসন ৮-০-৩৪-১, লিচ ১১-৪-২৫-১, রুট ১-১-০-০)। ফল: ইংল্যান্ড ২৬৭ রানে জয়ী। সিরিজ: ২ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে। ম্যাচসেরা: হ্যারি ব্রুক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...