| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএল কী আসলেই তরুণ খেলোয়ার খুঁজে আনার মাধ্যম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১১:০৯:৩৫
বিপিএল কী আসলেই তরুণ খেলোয়ার খুঁজে আনার মাধ্যম!

সদ্য শেষ হওয়া বিপিএলে উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে ছিলেন তানভীর ইসলাম। শুধু এই আসরেই নয় গত আসলেও ছিলেন লাইম লাইটে। কড়া নারছিলেন জাতীয় দলের দরজায়।

কিন্তু ঘোষিত দলে জায়গা হয়নি তানভীর ইসলামের। বিগত দুই বিপিএলে ধারাবাহিকভাবে সাফল্য দেখালেও নির্বাচক বিবেচনায় আসেননি। অথচ সদ্য শেষ হওয়া বিপিএলে কোনো পারফর্ম না করেই তাইজুল ইসলাম আছেন ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রথম দুই ওয়ানডে-তে। তাইজুল টেস্ট ক্রিকেটে পরীক্ষিত পারফর্মার এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তাইজুল নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন নি। তার ক্যারিয়ারে ছোট ফরম্যাটে তিনি ছিলেন আসা যাওয়ার মধ্যে কিন্তু দলে জায়গা পাকা করতে পারেন নি।

বাংলাদেশের টি-২০ দলে ভালো মানের স্পিনারের অভাব লক্ষ্য করা যাচ্ছে। মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসানরা মূলত অল রাউন্ডার। দলে ভারসম্য রক্ষায় একজন প্রকৃত বা-হাতি স্পিনার খুবই প্রয়োজন। এই জায়গায় এতো দিন খেলছিলেন নাসুম আহমেদ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলে নাসুম আহমেদকেও রাখা হয় নি। এই জায়গাটিতে তানভির ইসলাকে অনায়াসে স্থান দিতে পারতো বিসিবি।

তানভির ইসলাম এবারের বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে ভালো বল করেছেন। সিলেটের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ারে তিনি ছিলেন ম্যাচ সেরা।

প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করে তানভির ইসলাম ছিলেন আত্মবিশ্বাসের তুঙ্গে। তাকে যেহেতু দলে জায়গা না দেওয়া হয়, বা জাতীয় দলে স্থান না দেওয়া হয় তাহলে তারা প্রতিভা কোথায় দেখাবেন? হয়তো দেখা যাবে এসব হারিয়ে গেছে।

তাই বিসিবির উচিত এখনই তানভির ইসলামকে জাতীয় দলে সুযোগ দেয়া। সামনে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা বাকি আছে দেখা যাক সেখানে তানভির ইসলামকে বিসিবি জায়গা দেয় কীনা? আর যদি জায়গা না দেওয়া হয় তাহলে কীভাবে বুঝবেন বিপিএল তরুণ খেলোয়ার খুঁজে আনার মাধ্যম?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...