| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বিশাল বড় সুযোগ হাত ছাড়া করলেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ২০:২০:০৮
ব্রেকিং নিউজঃ বিশাল বড় সুযোগ হাত ছাড়া করলেন তাসকিন

জিতেছিল টাইগার। সেই অসাধারণ পারফরম্যান্সের পর ভারতীয় ঘরোয়া লিগ আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দলে ডাক পেয়েছিলেন স্পিডস্টার তাসকিন।

কিন্তু এই তারকা জাতীয় দলের জন্য আইপিএলকে না বলেছিলেন বাংলাদেশি এই পেসার। এবার পাকিস্তানের সব থেকে বড় ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিগ পিএসএলকেও না করে দিলেন তাসকিন। পাকিস্তানে চলছে টুর্নামেন্টটি। যেখানে তাসকিন ডাক পেয়েছেন মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতান্সের হয়ে খেলার জন্য। ইংল্যান্ড সিরিজ থাকায় তাসকিনের সামনে কেবল ৩ ম্যাচ খেলার অফার ছিল।

কিন্তু হালকা নিগল থাকা টাইগার এই তারকা তাসকিন ইংল্যান্ড সিরিজে পুরো ফিট হওয়ার লক্ষ্যে পিএসএল খেলতে যাননি। এই ক্রিকেটার বিশ্বাস করেন, জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারলেই এমন সুযোগ আরও আসবে তার সামনে। যার ফলে আক্ষেপ করেন না তাসকিন।

মিরপুরের একাডেমি মাঠে জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালেফাতোর সঙ্গে নিজেকে ফিরে পাওয়ার লড়াই শেষে গণমাধ্যমে তাসকিন বলেন, ‘এটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আসলে জাতীয় দলে খেলাটাই প্রধান লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি, ভালো করি। আজ না হয় কাল, একসময় সুযোগ আসবেই।

দিনশেষে আসলে জাতীয় দলে খেলার জন্য কষ্ট করা। সেটা যদি ঠিক থাকে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমনেই আসবে। এছাড়াও বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, ইম্পর্ট্যান্স তো এটাতেই।

কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে, সেখানে গিয়ে যদি আমি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগল ছিল, ইনজুরি থেকে উঠতেছি; আমার পুরো ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। সামনে আরও অনেক সুযোগ আসবে, ভালো খেলতে পারলে; এটা নিয়ে কোনো আক্ষেপ নাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...