| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৩:০৩:০০
শনিবার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত

শনিবার ১৭তম ওভারের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। প্রথম বলেই নাথান লিয়ন এলবিডব্লিউ করেন রাহুলকে। ৪১ বলে ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। যদিও রাহুল রিভিউ নিয়েছিল। তবে তাতেও ধরা পড়ে, তিনি স্পষ্ট আউট। ফের এক বার হতাশ করলেন কেএল রাহুল।

এরপর ব্যাটিংয়ে নামেন পূজারা। পূজারার কাছে এটি ঐতিহাসিক টেস্ট। ১০০তম টেস্ট খেলছেন পূজারা। আর সেই টেস্টে তিনি ব্যাট করতে নামলেন। এই টেস্টে তাঁঁর থেকে বড় রানের অপেক্ষায় ভারত।

এরপর আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক কোহলি। নাথান লিয়ন রাহুলের পর এ বার ফেরালেন রোহিতকে। ৬৯ বলে ৩২ রান করে নাথানের বলে সোজা বোল্ড হন রোহিত শর্মা। ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ৫৩।

চেতেশ্বর পূজারাও ১০০তম টেস্টে শূন্য হাতেই তিনি সাজঘরে ফিরলেন। ৭ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। লিয়নের বলে এলবিডব্লিউ হন পূজারা। এ দিকে দ্বিতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ২০ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৫৫ রান।

অর্থাৎ সকাল থেকে ভারতের বেহাল দশা। চার উইকেট হারিয়ে বসে থাকল তারা। আর এই চার উইকেটই নিয়েছেন নাথান লিয়ন। ২৫.২ ওভারে লিয়নের বলে অবিশ্বাস্য এক ক্যাচ ধরেন হ্যান্ডসকম্ব। ১৫ বলে ৪ করে সাজঘরে ফেরেন তিনি। ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান ভারতের। এখন ভারতের একমাত্র ভরসা বিরাট কোহলি। ২০ বলে ৯ করে ক্রিজে রয়েছেন কোহলি। শ্রেয়সের পরিবর্তে নেমেছে রবীন্দ্র জাদেজা। তিনি ৪ বল খেললেও রানের খাতা খোলেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...