চমক দিয়ে ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা
সিবিএফ জানিয়েছিল সহসাই চলতি মৌসুমে ক্লাব ফুটবলের হাই প্রোফাইল কোন কোচকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাটতে চাইছে না বোর্ড সিবিএফ।
কিন্তু সবাইকে চমকে দিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খন্ডকালীন কোচ হিসেবে র্যামন মেনেজেসকে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ।
ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, 'র্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।'
