| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিক ইনফোর দৃষ্টিতে বিপিএলের সেরা একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১৬:১৫:৩৯
ক্রিক ইনফোর দৃষ্টিতে বিপিএলের সেরা একাদশ

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো' সম্প্রতি সমাপ্ত এই টুর্নামেন্টে সেরা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে।

তবে বাদ গেছে সেরা তারকারা। ফাইনালের দুই দলের দুই অধিনায়ক, কুমিল্লার ইমরুল কায়েস বা সিলেটের মাশরাফি বিন মুর্তজা, ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পাননি। এছাড়া একাদশে সুযোগ পাননি দেশের সেরা ওপেনার তামিম ইকবাল, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বা তারকা ব্যাটসম্যান লিটন দাস।

একাদশে জায়গা করে নিয়েছেন তিন নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান), রনি তালুকদার (৪২৫ রান), তৌহিদ হৃদয় (৪০৩ রান)। এই তিন ব্যাটারের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড করেন শান্ত।

এছাড়া, মিডল অর্ডারে জায়গা পেয়েছেন টাইগার পোষ্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৭৫ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করেছেন। এর পরে পাকিস্তানি তিন ক্রিকেটার ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও ইমাদ ওয়াসিমরা জায়গা দখল করেছেন।

বরিশালের পাক রিক্রুট ইফতিখার এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১১ ম্যাচে ১৫৭.৪০ স্ট্রাইক রেট ও ৫৮.৫০ গড়ে ৩৫১ রান করেছেন। কুমিল্লার খুশদিল ১৬১.৪৮ স্ট্রাইক রেট ও ৪৭.৮০ গড়ে ২৩৯ রান করেন। আর ইমাদ ওয়াসিম মাত্র ৫.১১ ইকোনোমি রেটে ১২ উইকেট শিকার করেন।

এদিকে বল হাতে আলো ছড়িয়ে একাদশে জায়গা করে নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুরের পেসার হাসান মাহমুদ। যেখানে দুজনে ১৭ উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে কম ১২ ম্যাচে খেলেছেন তানভীর। আর তার চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন টাইগার তরুণ পেসার হাসান।

এছাড়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া ঢাকা ডমিনেটরসের তাসকিন আহমেদ মাত্র ৬.০২ ইকোনোমি রেটে ১০ উইকেট শিকার করেন। আর রংপুরের আজমতউল্লাহ ওমরজাই জায়গা পান ১৫ উইকেট শিকারে।

সেরা একাদশ: নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...