জাতীয় দলে ডাক পেয়ে হৃদয়ের অনুভূতি!
গত ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তৌহিদ হৃদয়। এরপর থেকেই ছিলেন বিসিবি 'এ' দল বা এইচপি দলেও। তবে সবশেষ বিপিএলে ব্যাট হাতে সিলেটের হয়ে ১৩ ম্যাচের মধ্যে ১২ ইনিংস ব্যাট করে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেছেন হৃদয়। ছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও।
আজ শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনূভুতি ব্যক্ত করেছেন তৌহিদ হৃদয়। কিছুটা আক্ষেপের সুরেই বললেন, বিপিএল জিততে পারলে ভালো লাগতো।
জাতীয় দলে ডাক পেয়ে তৌহিদ হৃদয় তার অনুভূতি প্রকাশ করেন এভাবে ‘আল্লাহর রহমত’, আমারও ভালো লাগছে ‘আলহামদুলিল্লাহ’।
