বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রকাশ
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফাইনালে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দ্বিতীয় ও চতুর্থবারের মতো শিরোপা জেতে আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা।
এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা পাঁচজনের সবাই দেশি ক্রিকেটার। আর প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রানের কোটা পার করেন সিলেটের নাজমুল হোসেন শান্ত। ৫১৬ রান করে তালিকার সবার ওপরে আছেন সিলেটের এই ব্যাটার।
৪২৫ রান নিয়ে দ্বিতীয়তে আছেন রংপুরের রনি তালুকদার। এ ছাড়া যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে আছেন তৌহিদ হৃদয় (৪০৩), লিটন দাস (৩৭৯) ও সাকিব আল হাসান (৩৭৫)। এ তালিকায় একমাত্র অভিজ্ঞ ব্যাটার ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।
