| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাঁচামরার লড়াইয়ে নামছে বাংলাদেশের মেয়েরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১২:২৫:৩১
বাঁচামরার লড়াইয়ে নামছে বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীত ইতিহাস ভালো নয়। তারপরও বড় স্বপ্ন নিয়েই দক্ষিণ আফ্রিকায় পা রাখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অনুপ্রেরণা ছিল যুব বিশ্বকাপে নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন ধূসর হতে চলেছে।

এদিকে ফিক্সিং ইস্যু নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে নারী দল। দলে সৃষ্টি হয়েছে সন্দেহ আর আতঙ্কের পরিবেশ। স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটার সোহেলী আক্তার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন লতা মন্ডলকে, যা লতা কোচ-ম্যানেজারকেও জানান। বিষয়টি আকসুর তদন্তাধীন থাকায় অজিদের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়নি লতাকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অন্তত এসব ভুলে যেতে চাইবে নিগার সুলতানা জ্যোতিরা। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেই শেষ হয়ে যাবে দলের সেমিফাইনালে খেলার স্বপ্ন।

বাংলাদেশের মতোই প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলে তাদের বিশ্বকাপ মিশনও শেষ হয়ে যাবে। তবে বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলো ব্ল্যাক ক্যাপস মেয়েদের আত্মবিশ্বাস দেবে।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবারও সেই রেকর্ড ধরে রাখতে চাইবে কিউইরা।

চলতি বিশ্বকাপে দল আশানুরূপ পারফর্ম করতে না পারলেও ব্যাট হাতে ছন্দে আছেন অধিনায়ক জ্যোতি। অজিদের বিপক্ষে ফিফটিও করেছেন। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন ফাস্ট বোলার মারুফা। দুই ম্যাচে তার সংগ্রহ চার উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় শুধু বিশ্বকাপ মিশনকে বাঁচিয়ে রাখবে না, ফিক্সিং বিতর্ককে একপাশে রেখে দলকে স্বস্তিও দেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...