| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলের জন্য লেগ স্পিনার খুঁজছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১২:০১:৫৯
জাতীয় দলের জন্য লেগ স্পিনার খুঁজছে বিসিবি

চলতি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভিড মুর। মূলত মুরের অনুরোধেই লেগ স্পিনার খুঁজবে বিসিবি। বৃহস্পতিবার বিপিএল ফাইনাল শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএল কিংবা কোনো লিগেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে লেগ স্পিনার খুঁজতে সারাদেশে হান্টিং শুরু করার কথা জানিয়েছে। প্রতিটি জেলা ও বিভাগ অনুযায়ী এই হান্টিং চলবে। পরে সেখান থেকে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস আশাকরি আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’

তিনি আরও বলেন, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। তবে এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাবো না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...